হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান ‘অবাস্তব’: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Post Image


জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক অভিযান চালানোর ধারণাকে অবাস্তব বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের নিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও সে অবস্থানে অসামঞ্জস্য দেখা গেছে বলে উল্লেখ করেন ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, এতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বিপ্লবের রক্ষকদের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে।


ম্যাক্রোঁ সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ করেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব।


ন্যাটো মিত্রদের নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে আমেরিকানরা নিজেদের উদ্যোগে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে কোনো চলমান বক্তব্য দিতে চাই না। তারা সাহায্য না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু সেটা আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।


এমনকি স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ এবং তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পে কটাক্ষের বিষয়ে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য “না মার্জিত, না সঙ্গতিপূর্ণ” ছিল দাবি করেন।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করেছে ইরান। তবে আন্তর্জাতিক এই রুটে জ্বালাতি তেলসহ নির্বিঘ্নে পণ্য আনা নেওয়া করতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’

হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান ‘অবাস্তব’: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরাইল

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধের মধ্যে ইরানে ‘বিজয়’ উদযাপন, রাজধানীতে উল্লাস

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ

সর্বাধিক পঠিত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

যে তিন কারণে মাদুরোকে লক্ষ্যবস্তু বানালো ট্রাম্প

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮