দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

Post Image


ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

আজ সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে ‍লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন— এ ধরনের ঘটনা সরকার চায় না

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপহরণের ৬ ঘণ্টা পর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

সর্বাধিক পঠিত

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মহাখালীতে ভবনে আগুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা