হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

Post Image

হরমুজ প্রণালির কাছে ইরানের সামরিক অবস্থান পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। খবর আলজাজিরার।


এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হরমুজ প্রণালির পাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করার জন্য সামরিক অভিযান চলছে, এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এটি চলবে।”


বেসেন্ট দাবি করেন, এ অভিযান ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


এদিকে, চলমান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের উপস্থাপনাকে সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কী করছে সে বিষয়ে জনগণের কাছে “সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না”।


তিনি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির মন্তব্যও প্রত্যাখ্যান করেন। মারফি অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রশাসন “যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে” এবং “বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে”। এ বিষয়ে বেসেন্ট বলেন, “এটি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।”


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ইরানের পাল্টা হুমকি: এবার সামরিক হামলা স্থগিত করল ট্রাম্প

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক

‌‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পুরো মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’

‘পাকিস্তানে কেউ হামলা করলে জবাবে চিন্তা ছাড়াই মুম্বাই-দিল্লিতে হামলা হবে’

সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে...

সর্বাধিক পঠিত

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত