‘পাকিস্তানে কেউ হামলা করলে জবাবে চিন্তা ছাড়াই মুম্বাই-দিল্লিতে হামলা হবে’

Post Image


ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই ভারতের ওপর হামলা চালানো হবে।


মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দেওয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।


তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি।


ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে।


বারবার ওই পরিস্থিতিকে ‘অসম্ভব’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল ছিলেন আব্দুল বাসিত। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চাই না, ভারতও চায় না।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‌‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পুরো মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’

‘পাকিস্তানে কেউ হামলা করলে জবাবে চিন্তা ছাড়াই মুম্বাই-দিল্লিতে হামলা হবে’

সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে...

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সৌদি আরবের

ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

জ্বালানি পরিবহনে নতুন রুটের পরিকল্পনা করছেন নেতানিয়াহু

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

সর্বাধিক পঠিত

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে