ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

Post Image

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, তার দেশ এক দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সে জন্য প্রস্তুত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে কখনও যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনও হামলা চালায়নি ঠিক সেভাবেই আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করেই নিজেদেরকে ও আমাদের ছয় হাজার বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব-নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।


আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না। পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’



খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা তিনি পুনরায় শুরু করার চেষ্টা করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।



আরেক পোস্টে লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন আরও মার্কিন হতাহতের আশঙ্কায় আছেন।


তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার তৈরি করা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপ দিয়েছেন এবং ইসরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন।



লারিজানি বলেন, এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারকে। ইরান নিজেদের আত্মরক্ষা অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ট্রাম্প বোঝেন না ইরানি জাতি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং স্থিতিস্থাপক’

বাড়ছে ধোঁয়াশা, হাদি হত্যার আসামিদের ফেরত প্রসঙ্গে চুপ ভারত

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ট্রাম্প অনুতপ্ত না হওয়া পর্যন্ত থামব না: ইরানের নিরাপত্তা প্রধান

প্রথম বক্তব্যেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানি সরকার পতনের কোনো লক্ষণ দেখছে না মার্কিন গোয়েন্দারা

সর্বাধিক পঠিত

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি