শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

Post Image
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের যখন দূরত্ব তৈরি হয়েছিল, ঠিক তখনই অভিনেতার পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। সেই সময়ে পাত্রী হিসেবে আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন উঠেছিল। 

শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। 

শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— 'কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।' 

তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লিখেছেন— 'এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।' এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মধ্যে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন। 

নতুন এ অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এ কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

‘বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন’

আজ সিঙ্গেল দিবস

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা