কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

Post Image

দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। 

আজ শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা নিশ্চিত করেন শবনম বুবলী। জানিয়েছেন, তাদের মেয়ের নাম রেখেছেন শার্লিন খান। 

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।

এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। 

May be an image of text that says 'Blessed with a beautiful Baby Girl SHARLIN KHAN 11.05.2026 Elated Parents SHAKIB KHAN & BUBLY'

এর আগে অনেক দিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু বলেননি।

কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হবার আগেই খবরটি প্রকাশ্যে নিয়ে এলেন। 

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

অভিনেতা আলভী রিমান্ডে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সর্বাধিক পঠিত

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

বিবাহবহির্ভূত সম্পর্ক, সংসার ভাঙল মৌসুমী হামিদের

রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো