রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

Post Image


রাজশাহীর মোহনপুর উপজেলায় মসজিদের মুয়াজ্জিন ও জামায়াতের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে দলটি

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহনপুর উপজেলা এলাকায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সহিংসতার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় একটি মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কয়েকজন নেতাকর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে মুয়াজ্জিন আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি নিহত হন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধর্মীয় একটি বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করার ঘটনা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক।

তিনি আরও বলেন, মসজিদ মুসলমানদের জন্য শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের স্থান। সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা সমাজে উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করে।

বিবৃতিতে নিহত আলাউদ্দিন সম্পর্কে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

জামায়াতের এই নেতা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। এতে করে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আলাউদ্দিনের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি