দেশের মাটিতে চলছে যুদ্ধ, সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

Post Image


ইরান-এ চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হাজার মাইল দূরে খেলার মাঠে নামতে হচ্ছে জাতীয় দলের ফুটবলারদের। এমন কঠিন বাস্তবতার মুখে সংবাদ সম্মেলনে আবেগ সামলাতে পারেননি ইরানের তরুণ স্ট্রাইকার সারা দিদার।


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি জানান, দেশে চলমান সংঘাত এবং সেখানে থাকা পরিবার-পরিজনদের নিরাপত্তা নিয়ে দলের খেলোয়াড়রা গভীর উদ্বেগে রয়েছেন।


অশ্রুসিক্ত চোখে সারা বলেন, আমরা সত্যিই আশা করি আমাদের দেশের জন্য ভালো খবর আসবে। আমি চাই আমার দেশ শক্তভাবে টিকে থাকুক।


দলের প্রধান কোচ মারজিয়েহ জাফারি জানান, ইরানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় তারা পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। অনেকটা ‘সংযোগহীন’ অবস্থায় থেকেও পেশাদারিত্ব বজায় রেখে মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন তারা।


এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সংগীত বাজার সময় ইরানের খেলোয়াড়েরা নীরবে দাঁড়িয়ে ছিলেন। মূলত দেশে চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রতিবাদ হিসেবেই তাদের এই অবস্থান ছিল।


সর্বশেষ খবর

টিভিতে যে খেলা দেখবেন আজ

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

দেশের মাটিতে চলছে যুদ্ধ, সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

দীর্ঘ ১৫ মাস পর দলে ফিরছেন আফিফ

টিভিতে যে খেলা দেখবেন আজ

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা: ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

গুরুতর চোটে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

টিভিতে আজকে যে খেলা দেখবেন

সর্বাধিক পঠিত

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন তথ্য

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ভারতে না গেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা !

ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ