রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র নিল বিএনপি

Post Image

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে তারা এসব মনোনয়নপত্র নেন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেয়া হবে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে জাতীয় সংসদের সদস্যরা ভোট দেবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র নিল বিএনপি

সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সো কল্ড হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি