নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম

Post Image


নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (প্রধান উপদেষ্টার বাসভবন) জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


নাহিদ ইসলাম জানান, তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছেন এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই শর্তে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা কিন্তু সই করিনি এবং পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ দেওয়া হয়। যে আদেশের ভিত্তিতে এবারের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে।


এনসিপির আহ্বায়ক বলেন, আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন সংস্কার পরিষদে এই সনদ এবং গণভোটের আদেশ অনুযায়ী সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা সংসদে যাচ্ছি, এই জুলাই জাতীয় সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের ম্যান্ডেট।


তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শেষদিনে সরকারের আমন্ত্রণে জুলাই সনদে স্বাক্ষর করতে তারা যমুনায় এসেছিলেন। এনসিপি আগে সনদে সই করেনি কারণ তখন সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সই করার অর্থ ছিল না বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা বিক্ষোভ

শাপলা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ

ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম