শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

Post Image

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হত্যাকাণ্ডে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি একটি জঘন্যতম ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।

ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ

ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা-৮ আসনে চাঁদাবাজি নির্মূলই নাসীরুদ্দীনের প্রথম এজেন্ডা

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি