৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

Post Image

আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে ৪ ডিসেম্বর দুপুর ১২টায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে  সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ও সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সংবাদ সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। আর যেন কেউ এই অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী