শাপলা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

Post Image

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাহবাগ চত্ত্বরে জড়ো হওয়া আল্লাহ ও নবী-রাসুল বিদ্বেষী নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীপ্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে দিনভর আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যাডার বাহিনী ও রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে যেভাবে আলেম-উলামা, মাদ্রাসার ছাত্রসহ নিরীহ নাগরিকদের শহীদ ও রক্তাক্ত করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি।

তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আসিটি) অধীনে চলমান রয়েছে। আমাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচার শুরু করতে হবে। ভবিষ্যতে যাতে এধরণের মানবতাবিরোধী জঘন্য অপরাধ করার সাহস কেউ দেখাতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে খেলাফত মজলিস নেতারা শাপলা চত্ত্বর হত্যাকান্ডে শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। একই সাথে দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শাপলা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ

ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম