নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা বিক্ষোভ

Post Image

নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩৭ সদস্যের কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে মাইজদী পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিম, সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় স্বার্থ উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে কাজ করছেন। তার বাবা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি সংগঠনকে ভিন্ন পথে পরিচালিত করছেন বলেও দাবি করেন তারা।

তাদের অভিযোগ, গত ২ মে রাতে ঘোষিত জেলা কমিটিতে অছাত্র, বিবাহিত এবং অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে ওই কমিটির ১০ জন সদস্য পদত্যাগ করেছেন বলেও দাবি করেন তারা। হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী। যিনি অতীতে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বহিষ্কৃত ছিলেন। অথচ তাকে বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি করা হয়েছে।

বক্তারা বলেন, এসব সিদ্ধান্তে ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন এবং দলীয় কর্মকাণ্ডে আগ্রহ হারাচ্ছেন। তারা দ্রুত এই “পকেট কমিটি” বাতিল করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। এ দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ

এবার চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

জামায়তে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দী

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

নারী কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেব না: জেলা জামায়াতের আমির

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে: মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন