ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত

Post Image

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে যুবদল ফেনী জেলা শাখার কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ ​সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ইউনিটসমূহে সঠিক তদারকি করতে ব্যর্থ হওয়া এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এবং কমিটির সব কার্যক্রম বন্ধ থাকবে।

পৃথক এক সিদ্ধান্তে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। ​তাদের বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের ঘোষিত কমিটিতে এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সুজন ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার একজন আসামি।

এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ

ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা-৮ আসনে চাঁদাবাজি নির্মূলই নাসীরুদ্দীনের প্রথম এজেন্ডা

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি