পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

Post Image

মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার ও তদবির বাণিজ্যসহ শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের ২১ এপ্রিল পদ হারান। এরপর থেকে তিনি বেকার হিসেবে অবস্থান করছেন।

নির্বাচনে অংশ নিতে মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছেন হলফনামা। সেখানে পেশায় নিজেকে বেকার উল্লেখ করা মোয়াজ্জেম হোসেনের নিজের নামে নগদ অর্থ রয়েছে মাত্র ১ লাখ ৪৫ হাজার টাকা।

তার কোনো স্থাবর সম্পত্তি নেই এবং দেশে কিংবা বিদেশে কোনো আয়ের উৎসও উল্লেখ নেই।

তবে মোয়াজ্জেম নগদ অর্থের পুরো টাকা নির্বাচনে ব্যয় করবেন বলেও জানিয়েছেন হলফনামায়। এছাড়া নির্বাচনে খরচ নির্বাহে ব্যবসায়ী ভগ্নিপতি ইমামুল লস্কার ৫ লাখ, বড় ভাই রিয়াজুল ইসলাম ৫ লাখ ও মামা মো. মারুফ হোসেন দেবেন ৭ লাখ।

মোয়াজ্জেম হোসেনের দেওয়া হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর নামে রয়েছে ৮ ভরি স্বর্ণালঙ্কার, যার মূল্য ধরা হয়েছে ১৬ লাখ টাকা। এছাড়া ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের আসবাবপত্রসহ মোট ৩ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

তাদের কোনো দেনা বা ব্যাংক-ঋণ নেই বলেও তিনি উল্লেখ করেছেন। এসব সম্পদের বিপরীতে আয়কর দিয়েছেন মাত্র ৩০২ টাকা।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আজিজার মণ্ডলের ছেলে মোয়াজ্জেম বর্তমানে স্ত্রী মারিয়া ফেরদৌসী মনিরাকে সঙ্গে নিয়ে ঢাকার শ্যামলীর ‘নবনীড়’ সরকারি কোয়ার্টারে বসবাস করছেন। তার স্ত্রী গৃহিণী বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

উল্লেখ্য, মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। গত বছরের ২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস থেকে পদত্যাগ করেন মোয়াজ্জেম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি