সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা’। বিষয়টি জানার পর সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম মা ও নবজাতকের খোঁজখবর নেন।


রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৮১ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি নবজাতকের বাড়িতে গিয়ে মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসববেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থাপনায় কেন্দ্রেই কন্যাশিশুর জন্ম হয়। পরে পরিবারের সদস্যরা নবজাতকের নাম রাখেন খালেদা। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।


নবজাতকের মায়ের নাম মোছা. আম্বিয়া খাতুন এবং বাবার নাম মো. শরিফ আলী। তাঁদের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের পশ্চিমপাড়া এলাকায়, দরগাতলা বাজার সংলগ্ন স্থানে।

ভোটের দিনের ব্যস্ততার মধ্যেও এই ঘটনাকে স্থানীয়রা একটি ব্যতিক্রমী ও স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি