মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সাথে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ স্থগিত রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদন করেন তিনি। 

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দেন। ১১ দফার ওই আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো নির্বাচনী অনিয়মের আশ্রয় নিয়েছেন।

আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করেন।

তিনি বলেন, উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মোট ভোট পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। আর পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২৮১৪ ভোট। এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২৫৫৫ ভোট।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে নষ্ট পচে যাওয়া মানুষ’

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতেই রাখতে হবে: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

‘শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না’

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আগে হাসিনার প্রত্যাবর্তন চান নাহিদ

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে: জামায়াত

ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতা, ববি শিক্ষার্থীদের হট্টগোল

সর্বাধিক পঠিত

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি