‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থীতা স্থগিতের রিট

Post Image

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সচিব, রিটানিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। তবে ‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদ ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার।

রিটে শামীম আহমেদ বলেন, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তিনি নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছেন।

তবে গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডোমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Paulo Travels’ নামের একটি ওয়েবসাইটে ডোমিনিকার একটি পাসপোর্টের ছবি পাওয়া যায়। এটি মূলত দেশটির একটি পাসপোর্টের নমুনা বা ডেমো পাসপোর্ট (Specimen Passport)। ওয়েবসাইটটিতে এ ধরনের আরও বিভিন্ন দেশের পাসপোর্টের টেম্পলেট রয়েছে। উক্ত নমুনায় মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের ছবি ব্যবহৃত হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো, এই নমুনা পাসপোর্টে ডোমিনিকার ইমিগ্রেশন কর্মকর্তার যে স্বাক্ষর রয়েছে, নাহিদ ইসলামের নামে ছড়ানো পাসপোর্টেও হুবহু একই স্বাক্ষর রয়েছে। 

আরও অনুসন্ধানে ‘uruperu’ নামের একটি ওয়েবসাইটে একই ডেমো পাসপোর্টের আরও স্পষ্ট ছবি পাওয়া যায়। ওই নমুনা পাসপোর্টের বারকোড এবং নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোড গুগল লেন্স দিয়ে স্ক্যান করে দেখা গেছে, উভয় ক্ষেত্রেই পাসপোর্ট নম্বর হিসেবে একই কোড (RA015060) প্রদর্শিত হচ্ছে।

উল্লেখ্য, নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোডের নিচে দৃশ্যমান নম্বরটি নমুনা পাসপোর্টের নম্বরের চেয়ে আলাদা দেখানোর চেষ্টা করা হলেও, বারকোড স্ক্যান করলে একই মূল কোডটি বেরিয়ে আসছে। মূলত, প্রতিটি বৈধ পাসপোর্টের বারকোড বা মেশিন রিডেবল কোড সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যানুযায়ী ইউনিক বা অনন্য হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন ব্যক্তির পাসপোর্টে একই বারকোড থাকার কোনো সুযোগ নেই।

এ ছাড়া, পাসপোর্টে ব্যবহৃত নাহিদ ইসলামের স্বাক্ষরটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি উইকিপিডিয়ায় থাকা তার স্বাক্ষরের একটি ছবির সঙ্গে হুবহু মিলে যায়। স্বাক্ষরের ঘনত্ব ও নিচের রেখার টান বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি অনলাইন থেকে সংগ্রহ করে পাসপোর্টে বসানো হয়েছে।

পাশাপাশি, পাসপোর্টে ব্যবহৃত ছবিটিও আলাদাভাবে যাচাই করা হয়েছে। এতে দেখা যায়, প্রথম আলোর একটি সংবাদে প্রকাশিত নাহিদ ইসলামের ছবির সঙ্গে পাসপোর্টে যুক্ত ছবিটির মুখভঙ্গি ও পোশাকের অবিকল মিল রয়েছে।

যার অর্থ, অনলাইনে থাকা একটি নমুনা পাসপোর্ট সম্পাদনা করেই নাহিদ ইসলামের নামে এই বানোয়াট পাসপোর্টটি তৈরি করা হয়েছে। সুতরাং, নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব কিনেছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি সম্পাদিত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি