জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে জনগণের কাছে এমপি-মন্ত্রীরা পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ময়মনসিংহ-৯ নান্দাইলে ১১ দলীয় ঐক্যের ফুলকপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোনো গাড়িও হয় নাই, বাড়িও হয় নাই ও নতুন কাপড়ও বদলায় নাই, আর এটাই হচ্ছে বাংলাদেশে জামায়েতে ইসলামীর চিত্র। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ফ্যাসিবাদিত্ব সরকার গঠন করার কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আর কোনো ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না। তাই আপনারা (জনগণ) সতর্ক থাকুন। ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়েত ইসলামের দাঁড়িপাল্লা বা সমর্থিত প্রার্থীর ফুলকপির প্রতীককে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করুন।

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন- নান্দাইল আসনে জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম প্রমুখ। 

সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহারাদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ যত প্রকার উন্নয়ন করা হবে, তার সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাব। ইনশাঅল্লাহ নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি