এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকি

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।


এ ঘটনায় তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।


জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত একটি নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে আখতার হোসেনের কাছে কল আসে। তিনি কল রিসিভ করলে অপরপ্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়।


পরে রাত সাড়ে ১১টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয়। এ সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে।


আখতার হোসেন জানান, অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। পরে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে ‘দেখে নেওয়া হবে’ বলেও ভয় দেখানো হয়।


তিনি অভিযোগ করে বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এখনো লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি, অবৈধ অস্ত্রেরও ছড়াছড়ি রয়েছে বলে তিনি দাবি করেন।


এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না : এটিএম আজহার

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

প্রধানমন্ত্রীকে ৯ পরামর্শ দিলেন শিশির মনির

সরকারের তুমুল সমালোচনা করে পদত্যাগ করলেন ঢাবি ছাত্রদল নেতা

সর্বাধিক পঠিত

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকি

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ