জামায়াত আমির

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে

Post Image

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জাতীয় সংকট উত্তরণে সংসদে ও সংসদের বাইরে খোলা মনে একসঙ্গে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার সংকট—এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইলেও তারা শুধু লুকোচুরি করে। অথচ, এগুলো এ সরকারের সৃষ্টি না, এগুলো বৈশ্বিক সমস্যার কারণে তৈরি হয়েছে। আমরা তো এগুলো বুঝি, আমরা চাই সবাই মিলে খোলা মনে এগুলোর সমাধান বের হয়ে আসুক।

জামায়াত আমির সরকারকে ভুল থেকে বেরি আসার আহ্বান জানিয়ে বলেন, প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন। তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা এটা বাস্তবায়নে আপনাদেরকে সহযোগিতা করব। এরপর শাসনব্যবস্থা থেকে ফ্যাসিবাদকে দূর করার জন্য যেসব অধ্যাদেশ হয়েছিল, সেগুলোকে একচুলও পেছনে না গিয়ে বরং সম্ভব হলে সামনে এগিয়ে তা বিল আকারে আনুন। কিন্তু জনগণের ওপর ফ্যাসিজম কায়েমের জন্য সামান্য পরিমাণ ময়লা-আবর্জনা থাকলেও তা আমরা মানব না।

তিনি সংসদে স্পিকারের একটি বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, এই সংসদের ৩০০ জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত ও দায়িত্বশীল হয়ে যায়, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, রাজনীতির স্লোগান ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—এই স্লোগান দেওয়া হলেও কার্যত দেখতে পাই, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতিতে এই সংস্কৃতি বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। যেখানেই এই সংস্কৃতির চর্চা চলবে, সেখানেই আমরা জনগণকে সঙ্গে প্রতিবাদ করব।


এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা

জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

সর্বাধিক পঠিত

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন : চরমোনাই পীর

অভিযোগ নিয়ে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাটওয়ারী

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

নির্বাচিত হলে নারীদের নিরাপত্তায় আলাদা বাস সার্ভিস চালু করবেন সালাহউদ্দীন আইউবী

যুবদলের নয়নকে ভালো হওয়ার পরামর্শ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘নির্বাচনে জনগণের বিপক্ষে প্রশাসন দাঁড়ালে আবারও ৫ আগস্ট ফিরে আসবে’

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

পিআর নিয়ে সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে: মির্জা ফখরুল

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ