আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

Post Image

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। অন্যদিকে শনিবার (১৫ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা, আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এ ছাড়া কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫ জনকে আটক করা হয়েছে

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাত থেকে ও রোববার ভোরে নাশকতা করার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। আইন ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি