সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

Post Image

ইসলামপন্থার ‘একবক্স নীতি’ বহাল রাখতে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতির রূপরেখা ও ধরন কেমন হবে, তা শিগগিরই স্পষ্ট করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রূপরেখা ও ধরন পরিষ্কার হবে।’

রাজনৈতিক মহল, সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে এই নীতি নিয়ে যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে, তাকে দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক বলে উল্লেখ করেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে।

এর আগে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্বে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন– দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন– অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান ও মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ

এবার চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

জামায়তে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দী

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে: মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার

নারী কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেব না: জেলা জামায়াতের আমির

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন