ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

Post Image


ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।


ওই পোস্টে আওয়াল খান লিখেছেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নাই। আজ থেকে আমার কোনো রাজনৈতিক নেতা নাই। এই ভদ্র সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবেন না। এখন থেকে আমি সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করবো। পা চাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়।


রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে আউয়াল খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে জড়িত থেকেছি। নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করিনি। কখনো চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়িত হইনি। কিন্তু দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল ক্রয় করেও সেই টাকা ফেরত পাইনি।


এসব কারণে তিনি ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন?

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট,সাবেক ছাত্রদল নেতা আটক

গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে: আইনমন্ত্রী

অবশেষে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন— ১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

ওসমান হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হলেন শিশির মনির

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় চলবে না

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে