দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

Post Image

জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করা হয়।

আজ শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে তিনি এ মোমবাতি বিতরণ করেন।

স্থানীয়দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে, দেশে তেলের কোনো অভাব নেই, কিন্তু বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।

তিনি আরও বলেন, আমি সংসদে বলেছিলাম সরকারের কোনো সমস্যা আছে কি না। এখন যেহেতু সরকার তা স্বীকার করে না, অথচ সারাদিন কারেন্ট থাকে না, তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণ করছি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এ সময় এলাকাবাসী বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা

জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

সর্বাধিক পঠিত

‘নির্বাচনে জনগণের বিপক্ষে প্রশাসন দাঁড়ালে আবারও ৫ আগস্ট ফিরে আসবে’

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পিআর নিয়ে সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে: মির্জা ফখরুল

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

নিজেদের ইতিহাসের সর্বোচ্চ আসনে পেয়েছে জামায়াত

একটি দল আবারো সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায় : মামুনুল হক

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

বিএনপির ৪ শাখার কমিটি স্থগিত