ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত!

Post Image

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়স কোনো বাধা নয় নীতি অনুসরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী ইশতেহারে এই তথ্য তুলে ধরা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে দলটি। 

দলটির ইশতেহারের সপ্তম ভাগের সবার আগে যুবসমাজ ভিষণে এই প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে বলা হয়, 'যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাঁধা নয়' এই নীতির অনুসরণ করা হবে।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। আট ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করছে জামায়াতে ইসলামী। যার মধ্যে ২৬ টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৫টি 'হ্যাঁ' ও ৬টি 'না'। ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি