ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

Post Image


সাভার: ঢাকা-১৯ আসনে এনসিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান এবং নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জোট নেতারা।


জোটের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক পরিবেশে এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে প্রচারণা ব্যাহত করা হয়েছে এবং মা–বোনদের অসম্মান করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।


এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়। নেতারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল বাকস্বাধীনতা ও সম্মানজনক রাজনীতির জন্য, দখলদারি ও সহিংসতার জন্য নয়।


জোট নেতারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সাভারবাসী ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে এবং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।


জোটের দাবি অনুযায়ী, ঘটনায় জড়িত হিসেবে কামরুল হাসান, সাধারণ সম্পাদক, জাতীয়বাদী মৎস্যজীবী দল (আশুলিয়া থানা কমিটি)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্রে যুক্ত বটবাহিনি

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশেদ খান বিএনপি করতে পারবেন না!’

আ. লীগ নেতাদের সঙ্গে হান্নান মাসউদের মিটিং এর ছবি প্রকাশ করলেন রাশেদ খাঁন

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির সামান্তা শারমিন

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা