গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

Post Image

জনমনে বিভ্রান্তি, সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণঅধিকার পরিষদের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি, সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত দলীয় সিদ্ধান্তের নামে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোসহ সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক  শাকিল উজ্জামানকে তার দ্বায়িত্ব থেকে সাময়িক  অব্যাহতি  প্রদান করা হলো।

সাময়িক অব্যাহতির পাশাপাশি তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক!

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

রাষ্ট্রপতির কার্যালয়কে জামায়াতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব: জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে: বহিষ্কৃত বিএনপি নেতা

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান