‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচারের মুখোমুখি করতে হবে’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায়, অত্যাচার ও অনাচার হয়েছে অর্ধেক তার করিয়া আছে ছাত্রলীগের অর্ধেক তার শিবির।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

আবিদ বলেন, এই দীর্ঘ দুঃশাসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন ও নিপীড়ন করেছে, সেসব ছাত্রলীগকে যেমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে। এখন জামায়াত-শিবিরের সেল্টারে যারা আছে, যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাদেরকে সেই বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নির্মম হত্যাকাণ্ডের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত এবং শিবিরের প্রমিনেন্ট আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু জনগণের জনরোষের কবলে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিকে যারা কলুষিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল। বিগত সময়ে ছাত্রলীগ যেমনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে।

এসময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে আবরার, ইলিয়াস, ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক!

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

রাষ্ট্রপতির কার্যালয়কে জামায়াতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব: জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে: বহিষ্কৃত বিএনপি নেতা

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান