আমিরের এক্স আইডি হ্যাক ইস্যু

রাষ্ট্রপতির কার্যালয়কে জামায়াতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Post Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ই-মেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তীতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর প্রেস ব্রিফিংয়ে এই আল্টিমেটামের কথা জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে বিকেল ৪টা ৩৭ মিনিটে নারী বিদ্বেষী অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইটি টিম চেষ্টা করে ৫টা ৯ মিনিটে তার পাসওয়ার্ড পরিবর্তন করে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। এ বিষয়ে ৫টা ২২ মিনিটে ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, এক্স আইডি হ্যাকের বিষয়ে ওই রাতেই থানায় জিডি এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ওই হ্যাকে বঙ্গভবন কর্মকর্তার সরকারি ই-মেইল আইডি ব্যবহারের বিষয়ে আমরা সরকার ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলে অভিযোগ করি। কিন্তু বেশ কয়েকদিন পরও এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে বঙ্গভবনে যাই।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আরো বলেন, বঙ্গভবনে আমাদেরকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী খুব আন্তরিকভাবে গ্রহণ করেন। এ সময় আইডি হ্যাকের বিষয়টি নিয়ে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা আলাপ হয়। এরইমধ্যে হ্যাকে ব্যবহৃত সরকারি ই-মেইল আইডির বিষয়ে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে আমরা শতভাগ নিশ্চিত হয়েছি। রাষ্ট্রপতির সামরিক সচিব আমাদের জানিয়েছেন যে, তারা বিষয়টি তদন্ত করছেন, সেটি শেষ হলে বিস্তারিত জানাবেন। আমরা তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে সময় বেধে দিয়েছি। এ সময়ের মধ্যে কোনো আপডেট না পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, জামায়াত আমির যখন নারীদের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তার প্রতি নারী সমাজের আস্থা ও জনপ্রিয়তা বাড়ছে ঠিক তখনই তার বিরুদ্ধে অপপ্রচারের জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই এক্স আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। রাষ্ট্রীয় একটি মেইল ব্যবহার করে এ ধরণের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। এভাবে জামায়াতের জনপ্রিয়তাকে ঠেকানো যাবে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক!

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

রাষ্ট্রপতির কার্যালয়কে জামায়াতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব: জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচারের মুখোমুখি করতে হবে’

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে: বহিষ্কৃত বিএনপি নেতা

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’