নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

Post Image


নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।


ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।


সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।’ তিনি আরো বলেন, ‘সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত।


এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি আহত হবেন। এমনকি আপনার কোনো প্রিয় মানুষকে যদি কেউ রুচিবহির্ভূতভাবে সমালোচনা করে, তার জবাবও হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। এটাই আমাদের শিক্ষা। আশা করি, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন।

আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আমিন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁও জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

‘দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

সর্বাধিক পঠিত

দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে : রুমিন ফারহানা

হাইকোর্টেও কপাল পুড়ল বিএনপির প্রার্থী মঞ্জুরুলের

ফেসবুক থেকে ১ মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন হাসনাত আবদুল্লাহ

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দল: সংলাপের সময় জানাল ইসি

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

আ’লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে তারেক জিয়ার পতন: ডা. মাহমুদা মিতু