একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

Post Image

একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম।

তিনি বলেন, নির্বাচন কমিশন আর আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে, আমরা কোনো সুযোগ দেবো না।

যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক!

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

নেতাকর্মীদের যুক্তি ও শালীনতার সঙ্গে সমালোচনার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

রাষ্ট্রপতির কার্যালয়কে জামায়াতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব: জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে: বহিষ্কৃত বিএনপি নেতা

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান