যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয় : জামায়াত আমির

Post Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেব না। প্রত্যেকটা তরুণ-তরুণী, যুবক-যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব। আমরা তাদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে। নাম দিয়েছেন ফ্যামিলি কার্ড। আমাদের সরলমনা কৃষকদের ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফারমার্স কার্ড। এই যারা ফারমার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল।

সার পায়নি, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চেনে। আমাদের এ পোড় খাওয়া জনগণকে কেউ যেন বেকুব এবং বোকা না ভাবেন। তারা যথেষ্ট সচেতন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে, রাজার হালতে বসবাস করবেন, আমরা তাদের ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদের দেশেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যে চোরেরা বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে টাকা নিয়ে আসতে পারি। 

তিনি বলেন, কেউ কেউ প্রথমদিকে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন।

আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও ‘হ্যাঁ’। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা একটি ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসন ও নেত্রকোনা জেলার প্রার্থীরা বক্তব্য দেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি