আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

Post Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় কাঠামো থেকে দুর্নীতি ও লুটপাটতন্ত্র চিরতরে নির্মূল করে মানুষের ন্যায্য অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পঞ্চম দিনের ‘জাগরণী পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘১৮ কোটি মানুষের কঠোর পরিশ্রমে অর্জিত সম্পদ দেশের জনকল্যাণে ব্যয় হওয়ার কথা থাকলেও দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতার ৫৪ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি শুধু সম্পদ পাচার ও লুটপাটের কারণে। জনগণের ঘাম ঝরানো পয়সা যেন কেউ আর বিদেশে পাচার করতে না পারে, সেই লক্ষ্যেই আমাদের এবারের সংগ্রাম।’

প্রচলিত রাজনীতিতে বিদ্যমান সন্ত্রাস ও পেশিশক্তির সংস্কৃতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ। দেড় হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে কোনো সন্ত্রাসবাদের ঠাঁই হতে পারে না।

বক্তব্যে তিনি রিকশা প্রতীকে ভোট দিয়ে এই পরিবর্তনের যাত্রায় শামিল হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সকাল সাড়ে ১১টার দিকে আদাবরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর এটি আদাবর ১, ২ ও ৩ নম্বর সড়ক, আদাবর মসজিদ, আদাবর বাজার, রিং রোড, মোহনপুর হাউজিং, খিলজি রোড এবং বাবর রোড প্রদক্ষিণ করে। জেনেভা ক্যাম্প হয়ে পদযাত্রাটি শ্যামলী শপিং মলের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পদযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি