এনসিপির নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর, আহত ২

Post Image

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি নির্বাচনি অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।রোববার রাত (গতরাতে) আনুমানিক ৯টা ৩০ মিনিটে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম জার্সিস কাদির বাবুর নিজ গ্রামে অবস্থিত এনসিপির নির্বাচনি অফিসে আলোচনা সভা ও নির্বাচনি কার্যক্রম চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপির কর্মীরা অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থীর ইন্ধনে স্থানীয় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, হাসুয়া, দা, রামদা, চা-পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অফিসে অতর্কিত হামলা চালায়।

হামলায় অফিসে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় হামলাকারীরা নির্বাচনি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং নির্বাচন পরিচালনার জন্য রাখা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেয়া হয় বলে অভিযোগ করেছে এনসিপি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি