নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির

Post Image

যারা এখনো জাতির সঙ্গে ফ্যাসিবাদের আচরণ করে চলছে তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস জামায়াতে ইসলামীর আছে। ১২ ফেব্রুয়ারির নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে।’

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা ‘হ্যাঁ’তে ভোট দেবেন, তারাই পরিবর্তনের বাংলাদেশ চান। আর যারা ‘না’তে ভোট দেবেন, তারা প্রমাণ করবেন তারা আবার দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চান।’

জামায়াত আমীর বলেন, ‘দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি চান বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক, ৫ আগস্ট পটপরিবর্তনের পর যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব, সম্ভব নয়।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আ. মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন।

এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি