কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে ৩ শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

Post Image

 

কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল তিনটায় ঢাকা-২ আসনের অন্তর্গত তারানগর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে এ দলবদল করেন তারা।

সভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং ঢাকা-২ আসনে ১১ দল সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল (অব.) মো. আব্দুল হক নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

দলবদলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশহুর। তাঁর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিরাজুল আলম মাশহুর বলেন, জাতীয়তাবাদী দলের যে আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই আদর্শ থেকে বিএনপি আজ বিচ্যুত হয়েছে। তাঁর দাবি, সারাদেশের মতো কেরাণীগঞ্জেও চাঁদাবাজি, সন্ত্রাস, দখল ও হত্যাকাণ্ডের অভিযোগে সংগঠনটি বিতর্কিত হয়ে পড়েছে। এসব কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি পেতেই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শ ছাড়া মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা সম্ভব নয়এ উপলব্ধি থেকেই নানা বাধা ও হুমকির মুখেও তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, অন্য দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন জামায়াতের ওপর আস্থা রাখছে। তাঁর ভাষায়, আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক, ইনসাফপূর্ণ ও আধিপত্যবাদবিরোধী বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল (অব.) মো. আব্দুল হক বলেন, কেরাণীগঞ্জ ও সাভারের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নবাগতদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রহিম মজুমদার। সঞ্চালনায় ছিলেন সাভার থানা আমীর আব্দুল কাদের। সভায় জামায়াত, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে