বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে: তারেক রহমান

Post Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্রে, খাল খনন চালু ও যে কোন মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।

রোববার দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বাংলাদেশের মানুষ এখন এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার সুনিশ্চিত সুযোগ পাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না : এমপি কামাল

শাস্তির আওতায় আনা হবে শিক্ষকদের, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবির

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে: তারেক রহমান

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

৭১ এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি : নাহিদ

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা