শাস্তির আওতায় আনা হবে শিক্ষকদের, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Post Image

পরীক্ষার্থী শূন্য কিংবা একজন শিক্ষার্থীও পাশ করবে না এমন প্রতিষ্ঠানের শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পরীক্ষা দেয় না কিংবা পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী পাস করতে পারে না, ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হবে। আমরা বেসরকারি শিক্ষকদের বদলির পদ্ধতি চালু করেছি, এটা এখানে প্রয়োগ করতে চাই।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সম্মানের পরীক্ষা। এর আগে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কেন্দ্র প্রধানদের দিকনির্দেশনা দিতে শিক্ষা বোর্ডগুলো পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রামে কেন্দ্র প্রধানদের সঙ্গে কথা বললেন তিনি।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, একটি স্কুলে ন্যূনতম ৪ লাখ টাকা এমপিও (মাসিক পেমেন্ট অর্ডার) দিতে হয়। অর্থাৎ একটা স্কুল বা কলেজে বছরে ৪৮ লাখ টাকা বেতন দিচ্ছে সরকার। এছাড়া বোনাস তো রয়েছেই। অথচ সেখান থেকে একজন শিক্ষার্থীও পরীক্ষা দেবে না— এভাবে চলতে পারে না। আমি এই অপচয় বন্ধ করতে চাই।

শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। জানান আরও কঠোর পদক্ষেপের কথা। মন্ত্রী যোগ করেন, যেসব শিক্ষক নিজের সন্তানকে নিজের স্কুলে পড়াশোনা করান না, তাদেরকেও অন্য স্কুলে বদলি করে দেওয়া হবে। এ প্রসঙ্গে তার ভাষ্য, আপনি যদি নিজের সন্তানকে নিজের প্রতিষ্ঠানে না পড়ান, তবে অন্যের সন্তানকে কী পড়াবেন? সেখানে কোনো দরদ তৈরি হবে না।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। এছাড়া বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি