আজ ৩ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

Post Image

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আজ রোববার রাজধানী ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াত আমির ছাড়াও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।

দুপুর ২টায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি জনসভা। এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী হাজি এনায়েত উল্লাহর পক্ষে নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে।

এসব জনসভায়ও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের বিভিন্ন নেতা বক্তব্য দেবেন। তিনটি জনসভা সফলের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি