শহীদদের সম্মান রক্ষায় সন্ত্রাস ও কারচুপিমুক্ত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না। 


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারো পক্ষ নেবেন না। তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে। 


দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন,  জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদা আমরা নেই না, কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা দুর্নীতি করবোই না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। 


তিনি বলেন, মা বোনেরা নিজেদের প্রয়োজনের তাগিদে সমাজের উন্নয়নের ভূমিকা রাখেন। কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নেই। তারা ঘরেও নিরাপদ না, চলাচলেও নিরাপদ না এবং কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমরা কথা দিচ্ছি- আমরা এমন একটা মায়ের জাতি উপহার দেব- যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে তাদের অবদান রাখবেন। যেখানে তারা সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা তাদের মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখবো। 


জামায়াতের আমির বলেন, আমরা চাই যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করব। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগম পাড়ার চোরদের ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফজলুর রহমানের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

বালাকোট পরাজয়ের নাম নয়, বাতিলের বিরুদ্ধে সংগ্রামের নবজাগরণ: মিয়া গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে: মাওলানা হাবীবুর রহমান

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

জামায়াতের সঙ্গে জোট করছে, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

শহীদদের সম্মান রক্ষায় সন্ত্রাস ও কারচুপিমুক্ত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের

৫ দাবিতে আরও ১২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি