হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

Post Image


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উমর হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


গত শুক্রবার রাত থেকে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি ৩৯টি অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, অপরাধীরা যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে সেই জন্য সারাদেশের সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


জেলায় দায়িত্ব পালন করছে দুইটি ব্যাটালিয়ন- চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ৫৩ বিজিবি ১৯টি এবং ৫৯ বিজিবি ২০টি অতিরিক্ত টহল দল মোতায়েন করেছে।


৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত টহল টিম ও দুইটি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


অন্যদিকে, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।




এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’