প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফজলুর রহমানের

Post Image

=প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সাক্ষাতের বিষয়ে তিনি কালবেলাকে বলেন, ‘কিশোরগঞ্জের চলমান প্রাকৃতিক দুর্যোগ, কৃষকের দুর্ভোগ এবং অবকাঠামোগত সংকটের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।’

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, সাক্ষাতের সময় সংসদ সদস্য ফজলুর রহমান প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, কালবৈশাখী ঝড়, অকাল বন্যা, শিলাবৃষ্টি, বজ্রপাত, নদীভাঙন, তীব্র তাপদাহ, বিদ্যুৎ বিভ্রাট, খরা ও পানির সংকটে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

এ ছাড়া ঝড়ের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানান। বিশেষ করে হাওরাঞ্চলে আগাম ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা ও হাহাকার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত জেলার প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক।

অ্যাড. ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্যোগপীড়িত মানুষের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি