জামায়াতের সঙ্গে জোট করছে, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

Post Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মনে করেন, এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের সঙ্গে একীভূত হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে পোস্টে আব্দুল কাদের লিখেছেন, “সারা দেশে মানুষের ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য এনসিপি জামায়াতের সঙ্গে জোট বাঁধছে। সব ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে।”

আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

তিনি আরও জানান, জোটের প্রাথমিক দরকষাকষিতে জামায়াতের থেকে এনসিপি ৫০ আসন চেয়েছিল, যা চূড়ান্তভাবে ৩০ আসনে কমে এসেছে। বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এনসিপি এবং সেই সব আসনে জামায়াতকে সহযোগিতা করতে হবে। জোটের শর্ত অনুযায়ী, আসনপ্রতি নির্বাচনি খরচ হিসেবে এনসিপিকে দেওয়া হবে দেড় কোটি টাকা।

সমঝোতার ৩০ আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন, নাসীরুদ্দীন পাটওয়ারী আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত করবেন।

কাদের বলেন, ছোটন গংয়ের সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধীদলীয় নেতা।

সবশেষে আব্দুল কাদের লেখেন, ‘এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফজলুর রহমানের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

বালাকোট পরাজয়ের নাম নয়, বাতিলের বিরুদ্ধে সংগ্রামের নবজাগরণ: মিয়া গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামায়াতের সঙ্গে জোট করছে, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে: মাওলানা হাবীবুর রহমান

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

শহীদদের সম্মান রক্ষায় সন্ত্রাস ও কারচুপিমুক্ত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের

৫ দাবিতে আরও ১২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি