“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

Post Image

বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের ঘোচানোর জন্য। "ভোটাধিকারের জন্য আন্দোলন" এটা শুধু রাজনৈতিক বক্তব্য।

বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির উপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে।

সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে শিবির সভাপতি সাদ্দাম এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে।  শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। 

শিবির সভাপতি বলেন, এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তীতে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি