রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যে নির্দেশনা

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন।


লিখিত বক্তব্যে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষা এ, বি ও সি-এই তিনটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি যথাক্রমে সি, এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে 'এ' ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, 'বি' ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং) সি' ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।


ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ ও ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@UniversityofRajshahi1 থেকে দেখা যাবে।


পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইসসহ কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই বৈধ প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।


যান চলাচল সংক্রান্ত নির্দেশনা


ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। নির্ধারিত কয়েকটি গেট ব্যবহার করে সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হবে।


নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা


ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেল্প ডেস্ক, চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সিভিল ডিফেন্স সদস্যরা দায়িত্ব পালন করবেন।


ছবি ও বায়োমেট্রিক সংক্রান্ত নির্দেশনা


সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব পরীক্ষার্থী এখনো ছবি আপলোড করতে পারেননি, তারা পরীক্ষার শুরুর অন্তত দুই ঘণ্টা আগে নিজ নিজ আইটি সেন্টারে যোগাযোগ করে ছবি আপলোড করতে পারবেন। তবে এ কারণে কোনো অবস্থাতেই ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হবে না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

রাবির সাবেক ভিসির বাসায় চুরি

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল

চবিতে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

সর্বাধিক পঠিত

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

জবিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষককের পদোন্নতি দিতে বোর্ড গঠন

নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি আড়ালে ইউজিসির চিঠি জালিয়াতির অভিযোগ ভিসির বিরুদ্ধে

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

ববি ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতার স্থান

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় হুমকি বিএনপি-ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যে নির্দেশনা