ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

Post Image

ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তাসনিম জারা বলেন, আমাদের আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন নিয়েছিলাম। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্যদিয়ে গিয়েছি।

দেশে-বিদেশে সবাই অনেক শুভ কামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। রাস্তায় যখন মানুষের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন; বলেছেন দোয়া করছেন। তাদের সবাইকে ধন্যবাদ।

সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে জারা বলেন, এখন মার্কার (প্রতীক) জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরপর তিনি তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি