‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে মোট ২১টি পদের ১৬টিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল। এতে জয় পেয়েছেন নারায়ে তাকবির স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তার। ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে তিনি সদস্য পদে জয় পেয়েছেন।

বুধবার মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।

৩৮ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে—ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার ৪৭৫ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার ২০ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ফিমেল জোন’ ইস্যুতে ছাত্রদল ও বামপন্থীদের একহাত নিলেন ডাকসু নেতা রায়হান

ফিমেইল জোনের বিরোধিতা: ঢাবিকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ালেন সাংবাদিক জেসিন

রাবিতে ‘ফিরে দেখা জুলাই’ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

সর্বাধিক পঠিত

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার